বাংলাদেশসরকারস্বাস্থ্য

স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে দেশের সব পর্যটনকেন্দ্র

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয় দেশের পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘ সাড়ে চার মাস পর আজ থেকে পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত হোটেল মোটেলসহ পর্যটন ব্যবসায়ী ও পর্যটন কেন্দ্রগুলো।

তবে পর্যটনকেন্দ্রগুলো খুলে দিলেও এর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছে সরকার। রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এতে করোনার কারণে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। হোটেল মোটেল ও রিসোর্টগুলো সরকারের নির্দেশনা সঠিকভাবে পরিপালন করছে কিনা স্থানীয় প্রশাসন সেগুলো শক্তভাবে মনিটরিং করা হবে।

পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়ের মঙ্গলবার ১৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, এমন কোনো কাজ করা যাবে না যাতে সংক্রমণ বৃদ্ধির কারণে আবার এই খাত বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে প্রতিটি পর্যটনকেন্দ্র, হোটেল-মোটেল ও রিসোর্টকে সরকারি প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।

দেশের পর্যটনকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে পর্যটকদের উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। পর্যটকদের সচেতন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, স্কাউটসহ অন্যান্যদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button