প্রধানমন্ত্রীর উদারতার কারণেই বিএনপি রাজনীতি করতে পারছে: চুমকি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার মনোভাবের ফলেই বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে, যদি প্রধানমন্ত্রী উদার না হতেন তাহলে বিএনপি’র নেতাকর্মীরা বাংলার মাটিতে রাজনীতি করার সাহস পেতেন না। বৃহস্পতিবার শোক দিবসের একটি আলোচনা সভায় এমন মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। মাজুখান গ্রাম আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের পূবাইল থানার মাজুখান এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ হাসানুল বান্না মজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহিদ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য কাজী আলী হোসেন মাস্টার, হাজী মোহাম্মদ আলী, সাবেক পূবাইল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল, পূবাইল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ফজলুল হক মাস্টার ও পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সাইফুল্লাহ আল মোক্তাদির নয়ন প্রমুখ।
বাংলাটিভি/ ডেস্করিপোর্ট



