দেশবাংলাঅপরাধআইন-বিচার

স্বামী হত্যায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হত্যার সাথে জড়িত ২য় স্ত্রী সাফিয়া খাতুনসহ ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

২৬ আগস্ট বৃহস্পতিবার মেহেরপুর জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দন্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত অন্য আসামীরা হলো চুয়াডাঙ্গ জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের খোকন, চন্দ্রপুর গ্রামের গ্রামের মুকুল ও আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আসাদুল।

মামলার বিবরনে জানা যায়, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের একটি পাট ক্ষেতে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মর্গে থাকা অবস্থায় নিহত আলমের পরিবার লাশ সানাক্ত করেন। এ ঘটনায় ঐদিনই সদর থানার এস.আই শওকত বাদি হয়ে ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মমলা দায়ের করেন।

মামলা তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টম্বর ৪ জনকে আসামী কর আদালতে চার্জশিট দাখিল করেন। আলমের স্ত্রীর সাথে পরকিয়ার জের ধরেই এ হত্যাকান্ড ঘটানো হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে দুপরে বিচারক এ আদেশ প্রদান করনে।

বাংলাটিভি/ শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button