বাংলাদেশঅপরাধ

নকল ঔষধ তৈরির সাথে জড়িত ৭ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থান থেকে নকল ঔষধ তৈরির সাথে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। একটি চক্র নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী, বংশাল ও মতিঝিল এলাকা থেকে চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে। তাদের তথ্যে ডেমরার একটি কারখানায় অভিযান চালিয়ে ঔষধ তৈরির মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়।

চক্রটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এসব ঔষধ পাঠাতো। এসব নকল ঔষধ সেবনে কিডনি, লিভারসহ মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হতে পারে বলছেন চিকিৎসকরা।

এঘটনায় ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, এসব ঔষধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। যেসব দোকানদার নকল ওষুধ ক্রয় করছে এবং ভোক্তাদের কাছে বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এদিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. জয় চৌধুরী বলেন, এসব নকল ঔষধ ব্যবহারে কিডনি ও লিভারে মারাত্মক ক্ষতি হয়। এছাড়া মস্তিষ্কও ক্ষতিগ্রস্থ হতে পারে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button