বাংলাদেশ

‘নদীর নির্ধারিত সীমানা রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান’

নদীর নির্ধারিত সীমানা রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শুক্রবার (৩রা সেপ্টেম্বর) সকালে নদী দখলমুক্তকরণ প্রক্রিয়ার বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা এ কথা বলেন।

এসময় বক্তারা আশংকা করে বলেন নদী ও খাল-বিল না থাকলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

দখলদারদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আলোচকরা বলেন, নদী দখলদারদের বড় ধরনের শাস্তির আওতায় আনা দরকার। আদালতের রায়ের ভিত্তিতে নদীর যে সীমানা নির্ধারণ করা হয়েছে তার দখলদারদের নির্মোহভাবে উৎখাতের দাবিও জানিয়েছে সংগঠনটি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button