অন্যান্যআন্তর্জাতিক

পুড়েই চলেছে পৃথিবীর ‘ফুসফুস’ খ্যাত আমাজন

টানা তৃতীয়বার স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন। ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য বলে মনে করছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন গুলো। মানবসৃষ্ট অগ্নিকাণ্ডে ল্যাবরিয়া অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

আশপাশের ন্যাশনাল পার্কেও ছড়িয়ে পড়ছে সে আগুন, নতুন করে সৃষ্টি হচ্ছে দাবানল। এতে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। এদিকে আমাজনের এমন ভয়াবহ অবস্থা গেল এক দশকেও দেখেনি কেউ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে দক্ষিণ আমাজনে বন উজাড়ের হার বেড়ে গেছে।

ল্যাবরিয়া শহরের সীমান্তবর্তী এলাকা ছাড়াও আশপাশের ন্যাশনাল পার্কেও গাছ কেটে পুড়িয়ে ফেলা হচ্ছে। এতে গত বছরের তুলনায় এ বছর সৃষ্ট দাবানলের পরিমাণও বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একরের পর একর বনাঞ্চল উজাড় করে প্রকৃতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ায় চরম সমালোচনার মুখে পড়ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

দাবানলে এ ঘটনায় সেনাবাহিনীর ক্যাম্প স্থানান্তর, কৃষি সম্প্রসারণ আর একের পর এক উন্নয়ন কার্যক্রমকেই দায়ী করছেন পরিবেশবিদরা। এতে অচিরেই মারাত্মক হুমকির মুখে পড়বে প্রাণের অস্তিত্ব, এমনটাই আশঙ্কা করছেন তারা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button