ক্রিকেটখেলাধুলা

মালিঙ্গাকে হটিয়ে বিশ্বরেকর্ডের অপেক্ষায় সাকিব

শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে হটিয়ে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ সাকিবের সামনে। টি-টোয়েন্টিতে আর মাত্র ২টি উইকেট শিকার করলেই এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

রোববার (৫ সেপ্টেম্বর) কিউইদের বিপক্ষে ৫ ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে যদি সাকিব বল হাতে ভেল্কি দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েন তাহলে তো কথাই নেই। সেই সুযোগটি হয়তো লুফে নিতে চাইবেন এই মায়াবি ঘাতক।

এদিকে প্রথম দুই ম্যাচে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিতলেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে টাইগাররা।

সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং ২০ রানে ৫ উইকেট। পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ ছাড়া ৪ উইকেট পেয়েছেন চারবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই উইকেটের সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা সে সময় অভিনন্দন জানিয়েছিলেন সাকিবকে। এবার শ্রীলঙ্কান পেসারের রেকর্ড চরম হুমকির মুখে।

মালিঙ্গা ৮৩ ম্যাচে অর্জন করেছেন ১০৭ উইকেট। ক্যারিয়ারের শেষ ৮৪তম ম্যাচে উইকেট পাননি লঙ্কান তারকা। আজ ৮৭তম ম্যাচ খেলতে নামবেন সাকিব। ৮৬ ম্যাচে ২০ দশমিক ৩৩ গড়ে, ৬ দশমিক ৭৫ ইকোনমি রেটে ১০৬ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button