বাংলাদেশস্বাস্থ্য

করোনায় নতুন করে আরো ৭০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় নতুন করে আরও ৭০ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে। রোববার (০৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৩০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬১ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৪৩ জনের দেহে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৭১৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button