দেশবাংলা
উত্তরে কমেছে পানি, মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

উত্তরের দিকে নদ-নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নীত হলেও, মধ্যাঞ্চলে অপরিবর্তিত রয়েছে। এখনো পানিবন্দী বহু এলাকা।
প্লাবিত এসব জায়গায়, বাড়িঘর থেকে বন্যার পানি না নামায় দুর্ভোগে রয়েছে মানুষ। বিভিন্নস্থানে বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। মধ্যাঞ্চলের বিভিন্ন জেলায় পানি ঢুকে যাওয়ায় অনেক গ্রাম তলিয়ে গেছে। এদিকে, পদ্মার নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপৎসীমার ওপরে বইছে। অনেক জায়গায় শুরু হয়েছে ভাঙ্গন। জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া, গবাদী পশুর খাদ্য সংকটও দেখা দিয়েছে বন্যাকবলিত বিভিন্ন এলাকায়।
বাংলাটিভি/ সাকিব



