দেশবাংলাআইন-বিচার

কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতের দাবি স্বজনদের

দেশে করোনা সংক্রমণের কারনে কারাগারে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাত বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ।দীর্ঘ সময় পর লকডাউন তুলে নেয়া এবং সংক্রমণ কমে যাওয়ায়,কারাগারে বন্দীদের সাথে সাক্ষাতের দাবি জানিয়েছেন,স্বজনরা। দ্রুত সাক্ষাতের ব্যবস্থা নেয়া হবে আশ্বাস দিয়েছে কারা কর্তৃপক্ষ।

করোনা মহামারির কারণে গত বছরের ৮ এপ্রিল থেকে দেশের কারাগারগুলোতে, বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। স্বজনদের সাথে সাক্ষাৎ না হলেও, সপ্তাহে একবার মুঠোফোনে কথা বলার ব্যবস্থা করা হয়। অনেক আসামির স্বজনরা এ সুযোগ থেকেও বঞ্চিত ছিলো।

স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান অফিস আদালতসহ সবকিছু খুলে দেয়া হলেও, বন্ধ রয়েছে কারা বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ। এ নিয়ে ক্ষোভ জানান বন্দিদের স্বজনরা।

অবস্থার পরিপ্রেক্ষিতে সাক্ষাতের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন,কারা মহা পরিচালক। স্বজনদের আকুঁতির কথা চিন্তা করে বন্দিদের সাথে স্বজনদের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী কারাবন্দি ও স্বজনদের।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button