বাংলাদেশঅপরাধ

শাহজালালে দেশি-বিদেশি মুদ্রাসহ এক কেবিন ক্রু আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ সেহজাদ নামের এক কেবিন ক্রুকে আটক করেছে কাস্টমস ও সিভিল এভিয়েশনের নিরাপত্তা বাহিনী।

শনিবার সন্ধ‌্যা সাড়ে ছয়টার দিকে জেদ্দাগামী বিমান থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বিমানবন্দরের সূত্র থেকে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দা ছেড়ে যাওয়ার পূর্ব মুহূর্তে বিমানের নিরাপত্তা বাহিনী, কাস্টমস ও সিভিল এভিয়েশনের নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। পরে সেহজাদের পরিবর্তে অন্য একজন কেবিন ক্রুকে জেদ্দাগামী ফ্লাইটটিতে পাঠানো হয়।

জানা গেছে, সেহজাদের স্ত্রীও একজন কেবিন ক্রু। এর আগেও তিনি বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রাসহ আটক হয়েছিলেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button