
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এতে করে চরম ভোগান্তিতে রয়েছে ব্যবসায়ীসহ স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলেই সড়কে জমে যায় পানি। দীর্ঘদিন ধরে ড্রেনের ময়লা-আবর্জনা জমে থাকায় সৃষ্টি হয় দুর্গন্ধের। এদিকে সমস্যা চিহিৃত করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের প্রধান সড়কের চিত্র এটি। দুইপাশে ড্রেনেজ ব্যবস্থা বিকল থাকায় জমে আছে পানি। সংস্কার না করায় কোথাও কোথাও ড্রেনের ওপরেই জন্মেছে ঘাঁস। ময়লার স্তুপ পচে সৃষ্টি হয়েছে দুর্গন্ধের।
বাজারের থানা মোড় থেকে শিমুলতলী এবং উপজেলা হাসপাতাল পর্যন্ত সড়ক, মধ্যবাজারসহ নানা এলাকায় জমে থাকা পানির দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। পাশাপাশি বেড়েছে মশা-মাছির উপদ্রব।
ড্রেনের পচা দুর্গন্ধের কারণে দোকানপাটে বসে ব্যবসা কার্যক্রমও চালাতে পারছেন না স্থানীয়রা।স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জানালেন, সরেজমিন পরিদর্শন করে সমস্যা চিহিৃত করা হয়েছে।ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রত্যাশা এলাকাবাসীর।
বাংলাটিভি/নিউজ ডেস্ক/ শহীদ



