
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর সিওও সিরাজুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁওসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান ধামাকা শপিংয়ের কোন বৈধ অনুমোদন নেই। এবং তারা সম্পূর্ন নেতিবাচক এগ্রেসিভ স্ট্র্যাটেজি গ্রহণ করে ব্যবসা পরিচলনা করে আসছে। ধামাকা শপিংয়ের অর্থ লেনদেনের জন্য নিজস্ব কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই। তারা ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক একাউন্ট ব্যবহার করে এ পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকা অবৈধ ভাবে লেনদেন করেছে। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানায় র্যাব।
বাংলাটিভি/শহীদ



