খেলাধুলাক্রিকেট

অভিষেক টেস্ট সুখকর হলো না ইয়াসির আলীর

ক্যারিয়ার প্রথম টেস্টের স্মৃতী সুখকর হলোনা ইয়াসির আলীর। চট্টগ্রামের অভিষেক টেস্টের প্রথম ইনিংসটা স্মরণীয় করতে পারলেন না এই ব্যাটার। এক বাউন্ডারি মেরেই আউট হয়েছেন তিনি।

আজ (শনিবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তান। প্রথম সেশনে স্বাগতিকদের স্কোর ৯৩ ওভারে ৬ উইকেটে ২৬৭ রান। দিনের শুরুতেই লিটনের বিদায়

প্রথম দিনের প্রথম সেশন বাদ দিলে পুরোটা সময় ছিল বাংলাদেশের আধিপত্য। লিটন দাস পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটার দ্বিতীয় দিনে কতদূর যেতে পারেন, সেটাই ছিল জানার আগ্রহ। যদিও বেশি দূর যেতে পারেননি, দিনের শুরুতেই ফিরে গেছেন এই উইকেটকিপার।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button