Uncategorized
১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত চীনা বিমান

চীনের দক্ষিণাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন-থ্রি-সেভেন বিমানটি কুনমিং থেকে গুয়াংঝুতে যাচ্ছিল।
গুয়ানঝি অঞ্চলে দুর্ঘটনার শিকার হয় বিমানটি। পাহাড়ের উপর বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে হতাহতের ব্যাপারে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, চীনের সিভিল এভিয়শেন কর্তপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটিতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিল। সিসিটিভি জানিয়েছে, এরইমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।



