আন্তর্জাতিকক্রিকেটখেলাধুলা
ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলগত রান এখন ৪৯৮!

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৪৯৮ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড।
আজ আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে ৪৯৮ রান পায় ইংল্যান্ড। ওয়ানডেতে আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি ইংল্যান্ডের দখলেই ছিল। ২০১৮ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান তুলেছিল ইংল্যান্ড। ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের শীর্ষ চারটি রেকর্ডই ইংল্যান্ডের। ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলেন বাটলার। ৯৩ বলে ১২২ করেন ফিল সল্ট। ১০৯ বলে ১২৫ রান করেন মালান। শেষ দিকে লিয়াম লিভিংস্টোন আরেকটু হলে ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড ভেঙে ফেলতেন।১৭ বলে অর্ধশতক তুলে নেন লিভিংস্টোন।
বাংলাটিভি/শহীদ



