শিরোপার মুকুট জয়ী দলকে স্বাগত জানাতে মুখিয়ে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ান বাংলাদেশ নারী ফুটবল দলকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা দেশ। আগামীকাল দুপুরে দেশে পৌঁছবেন হিমালয়কন্যা নেপালে ইতিহাস গড়া দেশের নারী ফুটবলাররা।
তিনবার সেমিফাইনাল ও একবার ফাইনাল হারের পর এবারের আসরে অপরাজিত থেকে শিরোপার মুকুটে দখল করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর পর, দক্ষিণ এশিয়া ফুটবলের শ্রেষ্ঠত্বে নিজেদের পতাকা গেঁথেছে লাল-সবুজের দল। তাইতো এবারের আনন্দটা এতো বেশি।
নেপালের সঙ্গে ফাইনালের আগে নারী ফুটবল দলের তারকা কৃষ্ণা রানী ফেসবুকে ছাদখোলা বাসে শিরোপা উদযাপনের আশা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে সাড়া দিয়েছে সারাদেশে মানুষ, শিরোপা জয়ের আনন্দে ভাসতে উদ্বেলিত গোটা জাতি।
খেলোয়ারদের গ্রান্ড রিসেপশনের জন্য প্রস্তুত ছাদখোলা বাস। কাল বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সেখান থেকে ছাদখোলা বাসে চেপে, রাজধানীর রাজপথ প্রদক্ষিণ করবে সাফ শিরোপা বিজয়ী বাংলার বাঘিনীরা।
বাংলা টিভি / বুলবুল



