পাকিস্তানের কাছে লজ্জা জনক পরাজয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের

এশিয়া কাপের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা কলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্থানের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ।
তবে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। ২০ ওভার খেলে ৮ উইকেটে মাত্র ৭০ রান তোলে নিগার সুলতানার দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র মাত্র ১২.২ ওভারে ১ উইকেট কারিয়ে সহজ জয় তুলে দেয় পাকিস্তান।
সিলেটে টস হেরে ব্যাটিং এ নামে নিগার সুলতানার দল। দলীয় ৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। আসা-যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৭০ রানে থামে বাংলাদেশের ইনিংস।
সর্বোচ্চ ২৪ রান আসে সালমা খাতুনের ব্যাট থেকে। জবাবে ওপেনিং জুটিতে মুনিবা আলিকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন সিদরা আমিন। ব্যক্তিগত ১৪ রানে মুনিবা আলী ফিরলেও সহজ জয় পায় পাকিস্তান। ৩৬ রানে অপরাজিত ছিলেন সিদরা। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলা টিভি / বুলবুল



