খেলাধুলাফুটবল

ফুটবলকে বিদায় জানালেন হিগুয়েন

দীর্ঘ ১৮ বছরের খেলোয়াড়ি জীবনের ইতি টানছেন আজেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। চলতি মৌসুমের শেষেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন এই আর্জেন্টাইন তারকা।

সোমবার অশ্রু সিক্ত নয়নে এমনি ঘোষণা দিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ফুটবল ক্যারিয়ার শুরু রিভারপ্লেট থেকে তবে হিগুয়েন নিজের জাত চিনিয়ে খেলেছেন রিয়াল মাদ্রিদ,নাপোলি এবং জুভেন্টাসের মতো বিখ্যাত সব ক্লাবের হয়ে।  ২০২০ সালে আমেরিকার পেশাদার সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন তিনি।

আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১টি  আর  ক্লাব পর্যায়ে করেছেন ৩০০ গোল।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button