খেলাধুলা

নারী এশিয়া কাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হার

নারী এশিয়া কাপে চার ম্যাচে দুই জয়ের পর আজ সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। বৃষ্টি আইনে লঙ্কানদের দেওয়া ৪১ রান করতে পারেনি টাইগ্রেসরা। ম্যাচ হেরেছে ৩ রানে। নির্ধারিত ৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে নারী দল সংগ্রহ করে ৩৭ রান।

লঙ্কান নারী দল  ১৮.১ ওভারে ৮৩ রান সংগ্রহ করার পরই সিলেটে হানা দেয় বৃষ্টি! পরে আর ব্যাটে নামতে পারেনি লঙ্কান মেয়েরা। বৃষ্টি আইনে টাইগ্রেসদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে জিততে শেষ ২ ওভারে দরকার ছিল ১৪ রান। এরপরের এক ওভারের বিপর্যয়ে সবশেষ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হেরে সেমিফাইনালে উঠার পথটা বেশ কঠিন হয়ে গেল স্বাগতিকদের।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button