সাকিবের ব্যাটিং লড়াইয়ের পরও বড় হার, বাংলাদেশের বিদায়

টানা তৃতীয় হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। ২০৯ রানের লক্ষ্য মোকাবিলা করা বেশ কঠিন কাজ। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা শুরুতে ভালোই খেলছিলেন। সৌম্য সরকার ও সাকিব আল হাসানের জুটি দারুণ লড়াই করছিল। এই জুটি ৪৩ রানের বেশি করতে পারেনি। তারপর থেকে একাই লড়ে গেছেন সাকিব। বাংলাদেশের অধিনায়ক ইনিংস সেরা ৭০ রান করেন। লিটন দাস ও সৌম্য সরকার সমান ২৩ রান করেন।
সাকিবের একার লড়াইয়ে পেরে ওঠেনি বাংলাদেশ। ৪৮ রানে হেরে গেছে নিউ জিল্যান্ডের কাছে। ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে তারা। টানা তৃতীয় জয়ের ম্যাচে অ্যাডাম মিলনে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল। ২৪ বলে ৬০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস। আগামী বৃহস্পতিবার সকালে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে।
বাংলা টিভি/ হীরা



