খেলাধুলা
অনুষ্ঠিত হয়ে গেল দিল্লি পাবলিক স্কুলের আয়োজনে আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা

অনুষ্ঠিত হয়ে গেল দিল্লি পাবলিক স্কুলের আয়োজনে আন্তঃস্কুল সাঁতার প্রতিযোগিতা। এতে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শ্রীলঙ্কান নাগরিক ফাতিমা ৫০ মিটার ব্রেষ্ট স্ট্রোক সাতারে ১ম স্থান অধিকার করে।
পাশাপাশি কেজি ওয়ানের ক্ষুদে শিক্ষার্থী মাইমুনা আনজিম ২৫ মিটার ফ্রি ষ্টাইল ও ২৫ মিটার ব্রেষ্ট স্ট্রোক সাতারে যথাক্রমে ২য় এবং ৩য় স্থান দখল করেছে। সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইনুল মৃধা বিজয়ী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উত্সাহিত করেন।
মাইনুল মৃধা তার বক্তব্যে বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই অর্জনে অনেক গর্ভের। এ সময়, তিনি সবার সফলতা কামনা করেন।
বাংলা টিভি / বুলবুল



