খেলাধুলা
নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে শুভ সূচনাই করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশে ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়া। সেই রান তাড়া করতে নেমে ১৩৫ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। ফলে কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে টিম টাইগার্স।
হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আফিফ হোসেন ধ্রুবর ৩৮ আর মোসাদ্দেক হোসেন সৈকতের ১২ বলে অপরাজিত ২০ রানের উপর ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডস।
২০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। মাঝে আবারো ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। এক সময় জয়ের সম্ভাবনাও জাগালেও তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়ে সে আশা শেষ করেন। শেষ মুহূর্তে ১৪ বলে ২৪ রান করে পল ফন মিকেরেন শুধু পরাজয়ের ব্যবধান কমান।
বাংলা টিভি / বুলবুল



