খেলাধুলা

কাতার বিশ্বকাপে নিষিদ্ধ আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১২ দিন বাকি। এবারের বিশ্বকাপ নিয়ে একটু আলাদাভাবেই স্বপ্ন দেখছে আর্জেন্টিনা ও তাদের সমর্থকরা।

এর একটা কারণও আছে, এটাই যে ফুটবল কিংবদন্তী লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সাবেক বিশ্ব তারকারাও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকেই ফেবারিট বলছেন।

সব মিলিয়ে সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উচ্ছাস তৈরি হয়েছে। অনেকে কাতার পাড়িও দিয়েছেন। তবে সমর্থকদের জন্য বড় ধরনের দুঃসংবাদও আছে। বুয়েনস আয়ারসের শহরের সরকারি প্রশাসন এ দুঃসংবাদ দিয়েছে। এবারের বিশ্বকাপ দেখতে পারবেন না আর্জেন্টিনার ৬ হাজার সহিংস সমর্থক।

যে ৬ হাজার ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে, অতীতের এদের নামে স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকা, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত কিংবা রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল না দিয়ে চলে আসার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বুয়েন্স আয়ার্স সিটির জাস্টিস অ্যান্ড সিকিউরিটি মিনিস্টার মার্সেলো ডি আলেসান্দ্রো স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেন, ‘যে ব্যক্তি এখানে সন্ত্রাসী কাজ করতে পারে, সে কাতারে গিয়েও করবে। আমরা চাই ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে। এ কারণে চাই হিংস্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে।’

তালিকাকৃত ব্যক্তিদের পরিচয় তুলে ধরে বুয়েন্স আয়ার্সের এই কর্তা বলেন, ‘বারাস (হিংস্র সমর্থক) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত তারা।

যারা সব সময়ই খেলার মাঠে তথা স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া তারা ট্রাপিটোস (আর্জেন্টিনায় নিষিদ্ধ একটি ব্যবসা) এবং বকেয়া বিলের সঙ্গে জড়িত তারা।

এর আগে গত জুনে কাতার দূতাবাসের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই হয়। যেখানে বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকেরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন, সে জন্য এই চুক্তি করা হয়।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button