খেলাধুলাক্রিকেট

বিপিএল: চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স।

দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ৮ রানে ৮ বলে ৬ রান করে  ম্যাক্স ও’দাউদ আউট হলে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। তবে এরপর উসমান খান আর আফিফ হোসেন ৪৪ বলে ৭০ রানের জুটি গড়েন।

ম্যাচে ধাক্কা সামাল দিতে দিতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার পক্ষে ওয়াহাব রিয়াজ নেন ৪টি উইকেট।

১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার মুনিম শাহরিয়াররে উইকেট হারিয়ে প্রথমে কিছুটা চাপে পড়লেও মাহমুদুল জয় আর তামিমের সাবলীল ব্যাটিং জুটির করা ১০৪ রানে জয়ের দিকে অগ্রসর হয়  খুলনা টাইগার্স।

এরপর অধিনায়ক ইয়াসির রাব্বি ও আজম খান মিলে ৪ বল হাতে রেখেই খুলনার জয় নিশ্চিত করেন। চট্টগ্রামের হয়ে নিহাদুজ্জামান নেন ২টি এবং শুভাগত হোম শিকার করেন ১টি উইকেট।

সংশ্লিষ্ট খবর

Back to top button