Uncategorized

পাঠ্যবই নিয়ে অপপ্রচারে লিপ্ত অপশক্তিরা: শিক্ষামন্ত্রী

যারা দেশের অগ্রগতির বিরোধীতা করে তারা কোন ইস্যু না পেয়ে এখন পাঠ্যবইয়ের বিরুদ্ধে চড়াও হয়েছে- বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দুপুরে, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে, দশম সমাবর্তন অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ে কোথাও ধর্মবিরোধী কোন বিষয় থাকার সুযোগ নেই। এর আগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভিসি রুবানা হক, ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী লার্স রাসমুসেন, সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইমেরিটাস জন সেক্সটনসহ অন্যান্য অতিথিরা।

মাসুদ রানা/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button