অনুষ্ঠানবিনোদন

বসন্ত-ভালোবাসা উৎসবে মেতেছে দেশ

ঋতুরাজ বসন্তের শুরু আজ। তার আগমনে খুলে গেছে দখিনা দুয়ার। প্রকৃতির রূপতরঙ্গ মেতে কবিগুরু লিখেছিলেন, ‘ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।’ পহেলা ফাল্গুনের এই দিনটিতে যোগ হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। দুই উৎসবকে ঘিরে তাই উৎসবের আমেজ। সেজেছে প্রকৃতি। ডালে ডালে ফুটে আছে রক্তিম শিমুল ফুল। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গন মেতেছে নতুন প্রাণের কলরবে। এক কথায়, ভালোবাসায় মাথামাখি এক বসন্ত।

বাংলা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনায় পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস একদিনেই উদযাপন করছে উৎসবপ্রিয় বাঙালি। প্রিয়জনের স্পর্শ পাওয়ার আকুলতা বসন্তে যেন ধরা দেয় ভিন্ন রূপে। প্রকৃতির রং লাগে মানুষের মনেও। যদিও আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোর থেকে প্রকৃতিতে শীতের আমেজ জড়িয়ে আছে বেশ। আর এতেই মানুষের মনে লেগেছে অন্য এক মাত্রা। ফাগুন বন্দনায় মুখর হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button