রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান

ভবন অগ্নি নিরাপদ না হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খিলগাঁও শহীদ বাকী রোডের রেস্টুরেন্টসহ একটি ভবনকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছে, ফায়ার সার্ভিস বিভাগের বিবেচনায় ভবনে অনেকগুলো রেস্টুরেন্ট থাকলেও যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই।
বেইলি রোড ট্রাজেডির পর রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের নিরাপদ কিনা, পরিদর্শন করছেন দুই সিটি কর্পোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো।
সকালে রাজধানী খিলগাঁও শহীদ বাকী রোডে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে একটি বিল্ডিংয়ে দশটি রেস্টুরেন্ট থাকলেও কিচেনগুলো অপরিসর এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই।
অনিরাপদ বিবেচনায় আইন অনুযায়ী ভবন বন্ধ করার সিদ্ধান্ত দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঢাকায় সাম্প্রতিক সময়ে যেসব এলাকায় রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে খিলগাঁওয়ের বাকী রোড অন্যতম। এখানে আরও কয়েকটি ভবনে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বাংলা টিভি/ রাজ



