বরিশালে আড়িয়ালখা নদীতে ব্রিজের অভাবে ভোগান্তিতে লাখো মানুষ

বরিশালের আড়িয়ালখা নদীতে একটি ব্রিজের অভাবে, ঝুঁকি নিয়ে চলাচল করছেন চার উপজেলার শতাধিক গ্রামবাসী।আবার ঐ খেয়াঘাটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়াসহ,নানারকম অভিযোগও রয়েছে ইজারাদারদের বিরুদ্ধে।অভিযোগের বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে,ব্রিজ নির্মানে ওপর মহলে কথা বলবেন বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ রামেরকাঠি আড়িয়ালখা নদীতে, একটি ব্রিজের অভাবে খেয়ার ট্রলারে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বরিশাল সদর,হিজলা, মুলাদি এবং মেহেন্দীগঞ্জ উপজেলার শতাধিক গ্রামবাসীর।
শায়েস্তাবাদ রামেরকাঠি আড়িয়ালখা নদীর খয়াঘাটে, ভাড়ার চার্ট না থাকা এবং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়াসহ বিভিন্ন অভিযোগ ইজারাদারের বিরুদ্ধে। সরকার নির্ধারিত ভাড়া নেয়ার দাবী ভুক্তভোগীদের।
বেশি ভাড়া নেয়াসহ কিছু অনিয়মের বিষয় স্বীকার করলেন ইজারাদার।
অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সাথে বললেন ব্রিজ নির্মানে ওপর মহলকে অবগত করা হবে।
লাখো মানুষের ভোগান্তি রোধে,দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের দাবী ভুক্তভোগীদের।
বাংলা টিভি / বুলবুল



