বাংলাদেশ

তথ্য প্রাপ্তিতে হয়রানি বন্ধে তথ্য কমিশনকে তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

তথ্য প্রাপ্তিতে কেউ যেন কোন হয়রানির শিকার না হয়- সেজন্য তথ্য কমিশনকে আরো বেশি তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
সকালে বঙ্গভবনে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৩ গ্রহণকালে তথ্য কমিশনকে এই নির্দেশনা দেন।
তথ্য পাওয়া জনগণের অধিকার… তারা যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সেই প্রক্রিয়ায় কেউ যেন কোন হয়রানি শিকার না হয় সেদিকে নজর দেয়ার আহবান জানান রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতির কাছে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৩ পেশ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, রাষ্ট্রীয় কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে তথ্য কমিশনকে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে দায়িত্ব পালনে উদ্যোগী  থাকতে হবে।
এ সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ইনফরমেশন কমিশনারস (আইসিআইসি)- এর নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তথ্য কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি তথ্য কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button