বাংলাদেশ

পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিতভাবে অভিযান চলছে : সেনাপ্রধান

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’র বিরুদ্ধে কম্বাইন্ড অপারেশন শুরু হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে- বলে জানিয়েছেন সেনা বাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় কেএনএফের ব্যাংক লুটের ঘটনার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে করেন তিনি। পরে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে সেনাপ্রধান বলেন, জনগণের শান্তি ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যা যা করণীয় তা করা হবে।

এরই মধ্যে অভিযানে কয়েকজনকে গ্রেফতার  ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে, সোনালী ব্যাংকে হামলা ও টাকা লুটের ঘটনায় এরইমধ্যে ৮টি মামলা দায়ের করা হয়েছে। তারমধ্যে রুমায় চারটি এবং থানচিতে চারটি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button