বাংলাদেশ
ফেরত পাঠানো হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাসদস্যদের: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৫ বিজিপি ও সেনাসদস্যকে আগামী ২২ এপ্রিল নৌপথে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। ড. হাছা ন মাহমুদ বলেন, গেলো কয়েকদিনে মিয়ানমার থেকে ২৮৫ বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত দেয়া হবে।
তাদের ফেরত নিতে যে জাহাজ বাংলাদেশে আসবে, সে জাহাজে মিয়ানমারে চলমান পরিস্থিতির কারণে আটকে পড়া ১৫০ বাংলাদেশি ফেরত আসবে।
বাংলা টিভি / বুলবুল



