বাংলাদেশ
প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন, স্কুল-কলেজ এক সপ্তাহ বন্ধ ঘোষণা

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে, দেশের সব স্কুল-কলেজ ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮ এপ্রিল খুলবে স্কুল-কলেজ। পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। আগামীকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ছিলো।
কিন্তু দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে, গতকাল তিন দিনের জন্য দেশজুড়ে হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি উঠেছিলো।
যার প্রেক্ষিততে স্কুল-কলেজ আরও এক সপ্তাহ বন্ধের নির্দেশনা দিলো সরকার।
বাংলা টিভি / বুলবুল



