কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা। এরমধ্যে দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যালঙ্কার। প্রশাসনের উপস্থিতিতে চলছে মসজিদে দানের এই টাকা গণনা।
কিশোরগঞ্জে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ নামে খ্যাত ঐতিহ্যবাহী এ মসজিদে বিশালাকার ৯টি লোহার দানবাক্স। এবারে সাধারণত তিনমাস পর পর এ মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে ৪ মাস ১০ দিন পর খোলা হলো।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশ সুপারের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এতে ২৭ বস্তা টাকা,বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।
দান বাক্সের টাকা দিয়ে মসজিদে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ২২০ জনের একটি দল টাকা গণনা কাজে অংশ নিয়েছেন। প্রতি বছরের মত এবারও সার্বিক নিরাপত্তায় ছিলো পুলিশ প্রশাসন।
বাংলা টিভি / বাংলা টিভি



