আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

আদালতের বাইরে গায়ে আগুন দেয়া তরুণের মৃত্যু

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলাকালে ম্যানহাটানে                                                 আদালতের বাইরে নিজের শরীরে আগুন দেয়া তরুণ মারা গেছে। নিহত তরুণের নাম ম্যাক্সওয়েল অ্যাজারেলো। শুক্রবার (১৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহীনির একজন পদস্হ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই ব্যক্তি প্রথমে তার পেছনে ব্যাগ থেকে প্যাম্পলেট বের করে ছড়িয়ে দেন তারপর নিজের শরীরে তরল জ্বালানি ঢেলে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে শরীরে আগুন জ্বালিয়ে দেন।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন সেখানে অবস্থানরতরা। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে পুলিশ। এসময় চার পুলিশ সদস্যও আহত হন।

দগ্ধ ব্যক্তিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কি কারণে ঐ তরুণ নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও জানা যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button