শোক সংবাদ
বাংলা টিভির অ্যাকাউন্টস ম্যানেজার মো. এমদাদুল ইসলামের আকস্মিক মৃত্যু

বাংলা টিভির অ্যাকাউন্টস ম্যানেজার মো. এমদাদুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কিশোরগঞ্জের করিমগঞ্জের গুজাদিয়ায় বাদ জোহর নামাজে জানাজা শেষে, নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে, মরহুম এমদাদুল ইসলামকে দাফন করা হয়। অত্যন্ত সৎ,নিষ্ঠাবান ও বিনয়ী এই সহকর্মীর অকাল মৃত্যতে বাংলা টিভি পরিবার গভীরভাবে শোকাহত।
বাংলা টিভি /



