সরকার

প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে ৫টি চুক্তি সাক্ষর: পররাষ্ট্রমন্ত্রী

থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশটির সঙ্গে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । সোমবার প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছয় দিনের সফরে বুধবার থাইল্যান্ড যাবেন শেখ হাসিনা।

এসময় দু’দেশের মধ্যে একটি চুক্তি,তিনটি সমঝোতা স্মারক এবং একটি সম্মতিপত্র সই হবে। মিন্ত্রী আরও বলেন, এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, আমদানি-রপ্তানি বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনার পাশাপাশি, অন্যান্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনার সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের, ২৪ এপ্রিল দেশটির নৌবাহিনীর জাহাজে কোরে দেশে ফিরিয়ে আনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। পরদিন একই জাহাজে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button