নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার দশ বছর, ঝুলে আছে বিচার নিষ্পত্তি

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনার দশ বছর আজ। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিলের পাঁচ বছর হয়ে গেছে। শুনানি ঝুলে আছে হয়নি। বিচার কাজে চূড়ান্ত নিষ্পত্তি করে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনেরা।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সাত জনকে অপহরণ করে হত্যাকাণ্ডের পর শীতলক্ষ্যা নদীতে একে একে মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় আলোচনা ঝড় ওঠে সারাদেশে।
সাত খুনের মামলায়, ২০১৭ সালের নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪-নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর হোসেন, র্যাব-১১-এর বরখাস্ত সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেন। পরে উচ্চ আদালতে আপিল করা হয়।
২০১৮ সালে ২২ আগস্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে অন্যান্য আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেন উচ্চ আদালত। এরপর প্রায় সাড়ে পাঁচ বছর ধরে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। আলোচিত এ হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের দাবি, বিচারের চূড়ান্ত নিষ্পস্তি দ্রুত শেষ করার।
বাংলা টিভি / বুলবুল



