জনদুর্ভোগ

শহীদ তাজউদ্দীন আহমেদ পার্ক ও মাঠ দখলমুক্ত করার দাবি

ঢাকার গুলশানে, শহীদ তাজউদ্দীন আহমেদ পার্ক ও মাঠ দখলমুক্ত করার দাবি জানিয়েছে, শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পরিষদ। সকালে পার্কের সামনে মাঠ রক্ষার দাবিতে সমাবেশ করে সংগঠনটি। এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা ও স্থানীয় বাসিন্দারা।

তারা বলেন, গুলশান ইয়ুথ ক্লাব নামে একটি প্রতিষ্ঠান, পার্কটিতে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করেছে। অনেক আগেই মাঠটিকে তারের উঁচু বেড়া দিয়ে ঘিরে, তারা সম্পুর্ণরূপে নিজেদের দখলে নিয়ে, ভাড়া বা ইজারা দেয়ার মাধ্যমে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে,যা সুস্পষ্টভাবে আইনের পরিপন্থি।

মাঠটি রক্ষায় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button