বাংলাদেশ

লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ

লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সাবেক চেয়ারম্যান পদত্যাগ করায়, গত ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক শ্যামল। এর আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button