বাংলাদেশঅন্যান্য

যান্ত্রিক ক্রটি নিয়ে এয়ার এরাবিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ,১৯৮ আরোহীর প্রাণ রক্ষা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে যান্ত্রিক ত্রুটি নিয়ে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট নিরাপদ অবতরণ করেছে। আজ সকাল ৮.৫০ মিনিটে শারজাহ থেকে ১৯৮ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমান বন্দরে নামে বিমানটি। বিমান বন্দরের রানওয়েতে নামার আগে বিমানটির হাইড্রোলিক প্রেসার সিস্টেম এ সমস্যা দেখা দেয়। এসময় পাইলট দক্ষতার সাথে বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে ফ্লাইটটি রানওয়ে থেকে “পুশ কার ট্রেলার” দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। বিমানটির মেরামত কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button