বাংলাদেশ

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িক্তে বাবলা

প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন মোরছালীন বাবলা। রংধনু গ্রুপের এক আদেশে তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। বাবলা প্রতিষ্ঠাকাল থেকে প্রতিদিনের বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির প্রকাশক কাওসার আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের উপ সম্পাদক মশিউর রহমান টিপু। পরবর্তীতে প্রতিষ্ঠানের সহকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মোরছালীন বাবলা এর আগে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল ওয়ান ও চ্যানেল আই এবং  মানবজমিন এবং জনকণ্ঠ, ও নয়াদিগন্তের মত জনপ্রিয় প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button