বাংলাদেশ

সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আযহা

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ শনিবার (৭ জুন) সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি।

ভৌগলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ অনেক দেশের একদিন পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। মূলত চন্দ্র মাস জিলহজ্বের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয় সারা বিশ্বে। ঈদের আগে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজীরা।

এদিন সকল মুসলিমরা সকালেই ঈদের জামাতে নামাজ আদায় শেষে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তবে ওজর থাকলে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা যায়।

জিলহজ্জ মাসের চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই ৬ জুন ঈদ উদযাপন করেছে। ভৌগোলিক কারণে কয়েক ঘণ্টা আগে ও পরে ইউরোপ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায়, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার অনেক দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঈদ উদযাপন করেছেন।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়া, ব্রুনেই এবং মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। তবে বাংলাদেশের কয়েকটি জেলার কিছু জায়গার মুষ্টিমেয় মুসলিম সৌদি আরবের সঙ্গে মিলিয়ে শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করেছেন।

ঈদুল আজহায় জামাতে কোটি কোটি মুসল্লি অংশগ্রহণ করে থাকেন দেশের ঈদগাহগুলোতে। তবে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হলো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ। এর পরই রয়েছে দিনাজপুরের গোড় এ শহীদ ময়দান মাঠ। এসব ঈদগাহে লাখ লাখ মুসল্লি এক সঙ্গে ঈদের জামাতে অংশ নেন।

দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে। এদিন সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হয়। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button