Uncategorized

মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মাদারীপুরের শিবচরের বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিবচর সড়ক ৭১ থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এবং মাদারীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সিদ্দিকী।

র‌্যালিটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে শিবচর পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্খিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল।

এর মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিএনপিসহ সমমনা দলগুলো ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে আসছে। এ উপলক্ষে এবারও ১০ দিনের কর্মসূচি পালন করে।

এমআর

সংশ্লিষ্ট খবর

Back to top button