Uncategorized

কালোবাজারে সার বিক্রি: বঙ্গ ট্রেডার্সের ৩ কর্মকর্তা আটক

সরকারি সার আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোং নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরকারের ভর্তুকি দেওয়া সার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারে বিক্রি করেছে এই প্রতিষ্ঠানটি। যার আনুমানিক মূল্য দুই কোটি বাহান্ন লক্ষ ঊনানব্বই হাজার টাকা।

স্থানীয় সার ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে গত রোববার ( ২৩ নভেম্বর ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর জেলার অভয়নগর থানাধীন সার ব্যবসায়ী কল্যাণ সমিতির নিচতলায় অবস্থিত মেসার্স বঙ্গ ট্রেডার্স লিমিটেড ও ডেইলি ট্রেডিং কোং নামক অফিসে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)  অভিযানে চালিয়ে ৪ হাজার ৮৪০ বস্তা সারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন বঙ্গ ট্রেডার্সের ব্যবস্থাপক চাঁদপুরের শাহরাস্তি থানার বারুলিয়া গ্রামের সুমন মজুমদার (৩৫), বঙ্গ ট্রেডার্সের উপ-ব্যবস্থাপক চট্টগ্রামের টাইগারপাস বটতলা রেলওয়ে কলোনি এলাকার বাবুল দাস (৩৬) এবং বঙ্গ ট্রেডার্সের সহকারী ব্যবস্থাপক নারায়ণগঞ্জের বন্দর থানার উইলসন রোডের বাসিন্দা মাসুম বিল্লাহ (৪২)।

এই অভিযানে নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ এসআই বাবলা দাস, এসআই মোঃ কামাল হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button