Uncategorized

সোমবার আবারও ইসির সামনে অবস্থানের ঘোষণা ছাত্রদলের

তিন দফা দাবিতে আগামীকাল সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা দেন ছাত্রদল সভাপতি।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে দিনের কর্মসূচি স্থগিত করা হয়।

অবস্থান কর্মসূচিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেন।

ছাত্রদলের তিন দফা দাবি হলো-

১. পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটির সমাধান করতে হবে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হঠকারী–অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

৩. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসি যে সিদ্ধান্ত নিয়েছিল, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button