Uncategorized

ঢাকা রেঞ্জার্সের জালে ১০ গোল দিলো রাজশাহী স্টারস

নারী ফুটবল লীগে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবকে ১০-০ গোলে হারায় নবাগত ক্লাব রাজশাহী স্টারস। লীগে প্রথমবার অংশ নিয়ে একের পর এক চমক দেখাচ্ছে দলটি।

আজ মঙ্গলবার ( ২০ জানুয়ারি ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ঢাকা রেঞ্জার্সকে ৪ গোল দেয় রাজশাহী স্টারস।

দ্বিতীয়ার্ধে আরও ৬টি গোল হজম করতে হয় ঢাকা রেঞ্জার্সকে। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৬ টি গোল করেন আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি করেন ২ গোল, পূজা করেন ১ গোল। এছাড়াও ম্যাচের দ্বিতীয়ার্ধে নিখুঁত পাস ,অ্যাসিস্ট আর অতিরিক্ত সময়ে একটি দুর্দান্ত গোল দিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচ হন নেপালের উদীয়মান ফুটবলার দীপা শাহী ।

এর আগের ম্যাচে কাচারিপাড়া একাদশকে ২৪-০ গোলে হারায় রাজশাহী স্টারস।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button