Uncategorized

ওয়াশিংটনকে ইরানের চরম হুঁশিয়ারি: আমাদের আঙুল এখন ট্রিগারে

সম্প্রতি ইরানজুড়ে চলা ভয়াবহ বিক্ষোভের প্রতিক্রিয়ায় দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ডের কমান্ডার ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার বাহিনীর আঙুল এখন ‘ট্রিগারে’ রয়েছে।

উল্লেখ্য যে, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের রেশ এখনো কাটেনি। ট্রাম্প প্রশাসন বারবারই স্পষ্ট করে বলেছে যে, ইরানের পারমাণবিক লক্ষ্য দমনে প্রয়োজনে তারা আবারও সামরিক বিকল্প ব্যবহার করবে এবং সেই পথ এখনো তাদের জন্য উন্মুক্ত।

ট্রাম্প বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় নৌবহর উপসাগরের দিকে এগোচ্ছে। তিনি ইরানের ওপর কড়া নজর রাখার কথাও বলেছেন।

ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া দুই সপ্তাহের প্রবল গণবিক্ষোভ আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন ধর্মীয় সরকারকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। যদিও বর্তমান খবর অনুযায়ী আন্দোলনটি অনেকটা নিস্তেজ হয়ে এসেছে।
পুরো ইরান জুড়ে ছিল নজিরবিহীন ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’, যার মাধ্যমে বহির্বিশ্বের সাথে ইরানের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই তীব্র দমন-পীড়নের তথ্যগুলো এখন জনমনে এবং আন্তর্জাতিক মহলে গভীর ক্ষোভের জন্ম দিচ্ছে।

আন্দোলন কিছুটা শান্ত হয়ে আসায় তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের সম্ভাবনা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছি।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল বৃহস্পতিবার এক ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, তারা ইরানে বিক্ষোভের উসকানি দিচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘তারা কাপুরুষের মতো ১২ দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে চাচ্ছে।’

ইরানে বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘ঐতিহাসিক অভিজ্ঞতা ও ১২ দিনের আরোপিত যুদ্ধ থেকে তাদের যে শিক্ষা হয়েছে, ভুল হিসাব এড়াতে তারা যেন তা থেকে শিক্ষা নেয়। নতুবা তাদের আরও যন্ত্রণাদায়ক ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে।’
প্রতিপক্ষকে হুঁশিয়ার করে পাকপুর আরও বলেন, ‘বিপ্লবী গার্ড ও প্রিয় ইরান সর্বাধিক সতর্ক অবস্থায় রয়েছে, তাদের আঙুল ট্রিগারে, অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত আছে, সর্বোচ্চ কমান্ডারের আদেশ ও পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

সংশ্লিষ্ট খবর

Back to top button