Uncategorized

ট্রাম্পকে মাস্কের খোঁচা: শান্তি নয়, বোর্ড হোক টুকরো

মার্কিন ধনকুবের ইলন মাস্ক কৌতুক করে বলেছেন, ট্রাম্পের এই বোর্ডের নাম শান্তি (Peace) না হয়ে টুকরো (Piece) হওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘আমি যখন শান্তি সম্মেলনের কথা শুনলাম, আমি ভাবলাম এটা কি শান্তি, নাকি গ্রিনল্যান্ডের ছোট টুকরো অথবা ভেনেজুয়েলার ছোট একটা টুকরো।’ খবর এনডিটিভির।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ট্রাম্পের শান্তি পর্ষদকে নিয়ে টিপ্পনী কাটলেন ইলন মাস্ক। ব্ল্যাকরক প্রধান ল্যারি ফিঙ্কের পাশে বসে মাস্ক বলেন, এই বোর্ডের নাম ‘Peace’ (শান্তি) না হয়ে ‘Piece’ (টুকরো) হওয়া উচিত।

গাজা যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই পর্ষদকে এখন বিশ্বের সব বিরোধ মেটানোর ‘মাস্টার প্ল্যান’ হিসেবে দেখছেন ট্রাম্প। আর ট্রাম্পের সেই বড় পরিকল্পনাকেই দাভোসের ভরা মজলিসে হালকা করে দিলেন মাস্ক।
আলোচনা চলাকালে মাস্ক ভবিষ্যদ্বাণী করেন, রোবট সমাজকে বদলে দেবে এবং মানুষের কাজের প্রয়োজনীয়তা কমিয়ে মানবজাতির কল্যাণ করবে। একদিন রোবটই আরও নতুন নতুন রোবট তৈরি করবে।

এই ধনকুবের আরও বলেন, ‘ভবিষ্যতে পণ্য ও সেবার কোনো অভাব হবে না। কারণ, মানুষের চেয়ে রোবটের সংখ্যা বেশি হবে।’ মাস্কের মতে, পৃথিবীর প্রতিটি মানুষই তার বৃদ্ধ বাবা-মা বা সন্তানদের দেখাশোনার জন্য একটি করে রোবট চাইবে। তিনি বলেন, আগামী বছরের শেষ নাগাদ টেসলা জনসাধারণের কাছে রোবট বিক্রি শুরু করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button