Uncategorized
সরস্বতীপূজায় সমাদৃতার পৌরোহিত্য: জবি ছাত্রীর বিরল সাফল্য
সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতী পূজার বাণী অর্চনায় টানা তৃতীয়বারের মতো পৌরোহিত্য করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নারী শিক্ষার্থী সমাদৃতা ভৌমিক।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিদ্যাদেবী সরস্বতী পূজা। এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে মোট ৩৭টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছিল। তবে সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সমাদৃতা। সে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সমাদৃতা ভৌমিক বলেন, সমাজে পৌরোহিত্যকে এমন একটি কাজ হিসেবে দেখা হয় যে, এটি শুধু ছেলেরাই করবে। অথচ আমাদের শাস্ত্রে কোথাও বলা নেই যে শুধু ছেলেরাই এটি করতে পারবে। মেয়েরাও যে পারে এই ধারণা সমাজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমার পৌরোহিত্যে আসা। এবারসহ আমি তিনবার পূজা পরিচালনা করেছি এবং ভবিষ্যতেও করব।



